আজ মঙ্গলবার | ০৯ জুন ২০২৬

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে মালিকবিহীন ভারতীয় বিড়ি উদ্ধার

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে মালিকবিহীন ভারতীয় বিড়ি উদ্ধার

ছবিঃ সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা সীমান্ত এলাকায় বিশেষ টহল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পাতার বিপুল পরিমাণ বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর আওতাধীন বড়গ্রাম বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সুবেদার মো. ওমর ফারুক খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ১৩৫৯ থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেওলা ব্রিজের উত্তর পাড়ের সড়ক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পাতার বিড়িগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৪ হাজার ৫০০ শলাকা ভারতীয় পাতার নাছির বিড়ি, যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা এবং ৭ হাজার ৩৬০ শলাকা ভারতীয় পাতার ওমর বিড়ি, যার মূল্য ৭ হাজার ৩৬০ টাকা।

 

উদ্ধারকৃত বিড়ির মোট আনুমানিক বাজার মূল্য ১৬ হাজার ৩৬০ টাকা।

 

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)