আজ শুক্রবার | ২৬ জুন ২০২৬

 শিরোনাম
বৈরাগীবাজার সহ উপজেলার বিভিন্ন বাজারে নিত‍্যপণ‍্যের তালিকা না থাকায় জনসাধারণ বিভ্রান্ত বিয়ানীবাজারে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলা : আরিফ, গৌছ, বাবর খালাস ভিনিসিয়াসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল মাজার প্রসঙ্গে আরিফুল হক, ডিসি সারোয়ার উনি আমাদের চোখ খুলে দিয়েছেন সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ২৮ জুন সিলেটসহ সারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বৈরাগীবাজারে ২০০ গ্রাম গাঁজাসহ নজমুল হক আবারও গ্রেফতার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী বিয়ানীবাজারে আওয়ামীলীগের নাশকতার প্রতিরোধে বিএনপির সহযোগী সংগঠনের দফায়-দফায় মিছিল

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলা : আরিফ, গৌছ, বাবর খালাস

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলা : আরিফ, গৌছ, বাবর খালাস

ছবিঃ সংগৃহীত


দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টার মামলায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় সংসদের বর্তমান হুইপ জি কে গৌছকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।


বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এই রায় প্রদান করেন।

 

রায়ের পর আদালত প্রাঙ্গণে প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রথমে শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের কাছে। যে আমাদেরকে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে আদালত খালাস দেয়ার জন্য। শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণেই আমাদেরকে দীর্ঘদিন দেশের বিভিন্ন কারগারে থাকতে হয়েছে। অথচ এই ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। যথাযথ আইনী লড়াইয়ের মাধ্যমে আমরা আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। 

 

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন, আমাকে ধরা হয়েছিলো ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা দিয়ে। সেই সাথে আমি পুলিশের কথামতো কাজ না করায় আমাকে ১০ ট্রাক অস্ত্র মামলাসহ অন্যান্য মামলায় জড়ানো হয়েছে। আল্লাহর বিচার আল্লাহ করেছে। আজকে দেখুন শেখ হাসিনা কোথায়া আর আমরা কোথায়। 

 

সংসদের সরকার দলীয় হুইপ জি কে গৌছ বলেন, আজকে কোর্ট সত্যের ভিত্তিতে সবকিছু পর্যালোচনা করে আদালত থেকে খালাস পেয়েছি। স্বাধীনভাবে বিচারক উনার বিচার পরিচালনা করে আমাদেরকে খালাস দিয়েছেন। সাড়ে ২৬ মাস এই আওয়ামী সরকার আমাদেরকে রাজনৈতিক প্রতিহিংসামূলক কারণে দেশের বিভিন্ন কারাগারে আটকে রাখে। 

 

আদালত সূত্র জানায়, এরআগে এ বছরের এপ্রিল মাসে আলোচিত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেই সাথে গত ৭ এপ্রিল একই আদালতে ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চান বিচারক। শুনানীতে অংশ নিয়ে অভিযুক্তদের মধ্যে শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক  মেয়র ও সংসদের সরকার দলীয় হুইপ জি কে গৌছ, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর নিজেদের নির্দোষ দাবি করেন তারা। 

 

জানা যায়, ২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেদিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং ২৯ জন আহত হন। হামলায় অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত।

ওই ঘটনায় দিরাই থানার এসআই হেলাল উদ্দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এরপর ২০২০ সালের ২২ অক্টোবর সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছসহ ১০ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১২৩ জন সাক্ষী রয়েছেন।

 

সূত্রঃ সিলেট ভিউ 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)