আজ শনিবার | ১৮ জুলাই ২০২৬

 শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার ফাইনালে কোন দল চ‍্যাম্পিয়ন হবে জানাল এআই মৃত ব্যক্তির উপকারে আসে যে ৬ আমল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, কুলাউড়ায় শিশুসহ ৬ বাংলাদেশি আটক বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ফিরলেন যুবক ৭ বছর পর দেশে ফেরার স্বপ্ন অধরাই রইল, ফেরার পথেই মৃত্যুর কোলে ঢলে বড়লেখার যুবক বিশ্বনাথে অটোরিকশায় তুলে নিয়ে নারীকে গণ ধর্ষণ ইংলিশদের কাঁদিয়ে টানা দ্বিতীয় ফাইনালে আর্জেন্টিনা বিয়ানীবাজারে ঘুষি মেরে ব্যবসায়ী হত্যা, প্রধান অভিযুক্ত শাহীনুর ও তার ভাই গ্রেফতার বিশ্বকাপ ফুটবলে আজ রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, কোন দল যাবে ফাইনালে

৭ বছর পর দেশে ফেরার স্বপ্ন অধরাই রইল, ফেরার পথেই মৃত্যুর কোলে ঢলে বড়লেখার যুবক

৭ বছর পর দেশে ফেরার স্বপ্ন অধরাই রইল, ফেরার পথেই মৃত্যুর কোলে ঢলে বড়লেখার যুবক

ছবিঃ ফখরুল ইসলাম


ইতালি থেকে বিমানে করে দেশে ফেরার পথে আকস্মিভাবে মারা গেলেন বড়লেখার প্রবাসী ফখরুল ইসলাম। সাত বছর পর প্রবাস থেকে পরিবারের কাছে ফিরছিলেন ফখরুল।

 

সোমবার (১৩ জুলাই) জর্জিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ফখরুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের মহুবন্দ গ্রামের আব্দুল অকিদের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা গেছে, দীর্ঘদিন ইতালিতে বসবাস ও কর্মজীবন শেষে ফখরুল ইসলাম তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরছিলেন। যাত্রাপথে বিমানের মধ্যেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে বিমানটি জর্জিয়ায় জরুরি অবতরণ করে। সেখানে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

ফখরুল ইসলামের মামা লাল মিয়া জানান, সোমবার রাতেই তারা জর্জিয়া থেকে মৃত্যুর খবর পান। বর্তমানে মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে। তিনি এ বিষয়ে সরকার বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)