আজ শুক্রবার | ০৭ আগস্ট ২০২৬

 শিরোনাম
সিলেটে যে বেকারীতে প্রশাসনের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা চাঞ্চল্যকর শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় জাকিরকে মৃত্যুদণ্ড জৈন্তাপুরে গভীর রাতে ব‍্যাংক কর্মকর্তার বাড়িতে ডুগে চুরি, লক্ষাধিক টাকার মালামাল চুরি বিয়ানীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত সিলেটে জুলাই শহীদদের স্মরণে প্রশাসনসহ বিভিন্ন মহলের শ্রদ্ধা নিবেদন ৪ আগস্ট গোলাপগঞ্জে ৬ হত্যা: দুই বছর পরও থামেনি স্বজনদের কান্না ‘ধর্ষণ করেন’ স্কুল ছাত্রীকে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, সালিশে যে সাজা সিলেটে ডিবি পরিচয়ে কিশোরকে তুলে নেওয়ার চেষ্টা, স্থানীয়দের বাধায় ব্যর্থ বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক প্রফেসর মো. শহীদুল আলম সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানভুক্ত আসামীসহ গ্রেফতার ২

বিয়ানীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

বিয়ানীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্ব ও পরিচালনায় সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং আহত ও যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন— বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মোস্তফা উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান, জেলা এনসিপি নেতা রায়হান আলম সাজু, শিক্ষক আব্দুল হেকিম, অসীম কান্তি তালুকদার ও হাফসা বেগম।

 

আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)