আজ বুধবার | ২১ অক্টোবর ২০২৬

কানাইঘাটে সিএনজিচালককে কুপিয়ে হত‍্যা

কানাইঘাটে সিএনজিচালককে কুপিয়ে হত‍্যা

ছবি: সংগৃহীত


সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাব উদ্দিন (৩২) নামে এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আটটার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত শাহাব উদ্দিন ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে সম্প্রতি দুই চালকের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার সকালে শাহাব উদ্দিনের ওপর হামলা হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)