আজ বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
বড়লেখায় দুর্বৃত্তের দেওয়া বিষে ছড়ায় ভাসছে মরা মাছ-জলজ প্রাণী গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, ৮ ড্রেজার মেশিন ধ্বংস সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই একমাত্র ভরসা, দুর্ভোগে ১৪ হাজার মানুষ নৃত্যশিল্পীদের গণধর্ষণ, বিয়ানীবাজার থেকে গ্রেফতার মুজাহিদ সৌদি আরবে সিলেটের প্রবাসী মতিউরকে ছুরিকাঘাতে হত্যা গোলাপগঞ্জে কৃষি জমি থেকে বৃদ্ধ আসিদ আলীর মরদেহ উদ্ধার বড়লেখায় পুলিশের অভিযানে ৪টি ভারতীয় গরুসহ গ্রেফতার ২ জকিগঞ্জে ৬০০পিস ইয়াবা সহ গ্রেফতার শাহাব-জিলাল রাষ্ট্রপতি সিলেটে এসে হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করলেন

পাসপোর্ট করতে এসে আটক দুই রোহিঙ্গা নারী

পাসপোর্ট করতে এসে আটক দুই রোহিঙ্গা নারী

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন দুই রোহিঙ্গা নারী। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।

 

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক উত্তম চন্দ্র জানান, ‘মঙ্গলবার দুপুরে দুই নারী পাসপোর্টের জন্য অফিসে যান এবং ডিএডি জাহাঙ্গীর আলমের কক্ষে প্রবেশ করেন। জাহাঙ্গীর আলম তাদের কিছু প্রশ্ন করলে তারা সন্তোষজনক উত্তর দিতে পারেননি। সন্দেহ হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য এবং বাংলা ভাষায় সঠিকভাবে কথা বলতে পারেন না।

 

পরিস্থিতি বুঝে অফিস কর্তৃপক্ষ বিষয়টি চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে দুই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কোনো রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন। যাচাই-বাছাই শেষে তাদের নিজ ক্যাম্পে পাঠানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তবে দুই নারী কীভাবে ও কার মাধ্যমে চাঁদপুরে এসেছেন- সে বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)