আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

জকিগঞ্জে সন্ধ্যা রাতে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ টাকা লু-ট

জকিগঞ্জে সন্ধ্যা রাতে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ টাকা লু-ট

সিলেটের জকিগঞ্জের বারঠাকুরী ইউপির আমলশীদ গ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক ডা. বিভাকর দেশমূখ্যের বাড়িতে সোমবার সন্ধ্যায় দুঃসাহসিক লুটপাটের ঘটনা ঘটেছে।


ডা. বিভাকর দেশমূখ্য জানান, রাত সাড়ে ৭ টার দিকে মুখোশধারী দুই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে স্ত্রীকে জিম্মি করে ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি রুপা লুট করে নেয়। তার ধারণা, ঘটনার সময় ঘরের বাইরে আরও কয়েকজন সহযোগী অবস্থান করছিল।

 

ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জোর তদন্ত চলছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)