আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

জাফলংয়ে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত পুরাতন মর্টার শেল উদ্ধার

জাফলংয়ে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত পুরাতন মর্টার শেল উদ্ধার

ছবিঃ সংগৃহীত


সিলেটের সীমান্তবর্তী জাফলং বাজার এলাকার এক ভাঙারি দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক একটা ৩০ মিনিরের সময় গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের চোখে পড়ার পর বিষয়টি দ্রুত থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জাফলং বাজারের বাচ্চু মিয়ার ভাঙারি দোকানের সামনে স্থানীয়রা মর্টার শেল সদৃশ বস্তু দেখতে পান। তারা দ্রুত থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন মর্টার শেল উদ্ধার করে হেফাজতে নেয়।

তিনি আরও বলেন, মর্টার শেলটি প্রাথমিকভাবে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্র জানায়, বাজার এলাকায় হঠাৎ করে এমন একটি বস্তু উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সাধারণ মানুষ স্বস্তি ফিরে পায়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)