আজ বৃহস্পতিবার | ০৫ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
সিলেট-৬, এমরান-সেলিম- ফখরুল তিন প্রার্থীর জমজমাট লড়াইয়ের আভাস সিলেট-৬: মনোনয়ন না পাওয়া ফয়সল চৌধুরী অবশেষে এমরানের পক্ষে মাঠে সিলেটসহ সারাদেশে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ কানাইঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে তরুণ খুন জকিগঞ্জে আগুনে পোড়া লাশ সুনামগঞ্জের লন্ডন প্র বা সী র আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, আমি ৮৪০ কোটি টাকা ঋণ নেই নি: খন্দকার মুক্তাদীর পরিবর্তন হচ্ছে র‍্যাবের নাম, শিগগিরই প্রজ্ঞাপন জারি শবেবরাত নিয়ে ৫ ভুল ধারণা, সমাধান জানালেন মুফতি আবদুল মালেক সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু

সিলেট-৬: মনোনয়ন না পাওয়া ফয়সল চৌধুরী অবশেষে এমরানের পক্ষে মাঠে

সিলেট-৬: মনোনয়ন না পাওয়া ফয়সল চৌধুরী অবশেষে এমরানের পক্ষে মাঠে

ছবিঃ সংগৃহীত


সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে মাঠে নেমেছেন জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী। তিনি এ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত এমরান আহমদ চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয় দল।

 

মসনোনয়ন না পেয়ে দীর্ঘদিন চুপ ছিলেন ফয়সল চৌধুরী। অবশেষে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বহরগ্রাম বাজারে আয়োজিত ধানের শীষের সমর্থনে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফয়সল আহমদ চৌধুরী। বক্তব্যকালে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ১২ ফেব্রুয়ারি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করতে আহ্বান জানান।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন সবসময় ঐক্যবদ্ধ। এ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান পপি, সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. মুজিবুর রহমান মুজিব, সিলেট মহানগর বিএনপির সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক তারেক আহমদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজা উল করিম নাচন, সিলেট জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, যুক্তরাজ্য বিএনপি নেতা মিনহাজুর রহমান, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি সুলতান আহমদ ইমন, বুধবারি বাজার ইউনিয়ন নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক কিবরিয়া ইসলাম, বুধবারি বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সহ সভাপতি নানু মিয়া, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুহান, সাংগঠনিক সম্পাদক এবাদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হেলাল খান মেম্বার, সিলেট জেলা যুবদলের মৎস বিষয় সম্পাদক সুলতান মাহমুদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রেজাউল কবীর, বুধবারি বাজার ইউনিয়ন যুবদল নেতা ফাহিম আহমদ, মুন্না আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, বুধবারি বাজার ইউনিয়ন ছাত্রদের সহ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়রুল ইসলাম, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)