আজ মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬

সিলেটে ব জ্র পা তে জেলের মৃত্যু

সিলেটে ব জ্র পা তে জেলের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাতে উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার ধলাই নদীতে এ ঘটনাটি ঘটে।


 

নিহত ওই জেলে রাম চন্দ্র তালুকদার (৫৫)। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মহানন্দ তালুকদারের ছেলে। তিনি বর্তমানে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

 

জানা গেছে, রাম চন্দ্র তালুকদারসহ সুনামগঞ্জের কয়েকজন মৎস্যজীবী নতুনবাজার এলাকায় ভাড়া থেকে ধলাই নদীতে বেড়জাল দিয়ে মাছ শিকার করতেন। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যার পর রাম চন্দ্র একাই একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। রাত ৯টার দিকে নদীতে থাকা অবস্থায় তিনি বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যাওয়া এ জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)