আজ বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬

 শিরোনাম
এবার ঢাকায় মেয়র প্রার্থী হচ্ছেন বিয়ানীবাজারের সেলিম উদ্দিন বড়লেখায় ১২ বছরের শিশুকে বলাৎকার, মুদি দোকানদার আটক বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, চালকসহ দুজন গ্রেপ্তার সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩১ সিলেটে জাল নোটের প্রতারক চক্র, বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ৪ জকিগঞ্জে প্রেম করে বাংলাদেশে এসে নিঃস্ব শ্রীলঙ্কান নারী, ২৪ বছর দেশে ফিরতে পারেননি জকিগঞ্জ- কানাইঘাট নদী ভাঙন এলাকা পরিদর্শনে মুফতি আবুল হাসান এমপি পাকিস্তানকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশের ইতিহাস বড়লেখায় এক কেজি গাঁজাসহ রবি দাস গ্রেপ্তার ‘ রেপ করতে গেলে অজ্ঞান হয়ে যায়, পরে গলাটিপে হত্যা করি’

জকিগঞ্জ- কানাইঘাট নদী ভাঙন এলাকা পরিদর্শনে মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জ- কানাইঘাট নদী ভাঙন এলাকা পরিদর্শনে মুফতি আবুল হাসান এমপি

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর তীব্র ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান।

 


মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের পিয়াইপুর ও বারজানি এলাকায় কুশিয়ারা নদীর ভাঙন এবং বারহাল ইউনিয়নের চক সুইস গেইট, কোনাগ্রাম ও মানিকপুর ইউনিয়নের বাল্লাহ তোপখানা এলাকায় সুরমা নদীর ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

 

এর আগে সোমবার (১১ মে) তিনি কানাইঘাট উপজেলার লক্ষীপুর-গৌরিপুর, রামপুর ও গোসাইনপুর এলাকায় সুরমা নদীর ঝুঁকিপূর্ণ ভাঙন এলাকা পরিদর্শন করেন।পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন।


ভুক্তভোগীদের আশ্বস্ত করে তিনি বলেন, "নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং জরুরি ভিত্তিতে নদী শাসনের কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনি দাস, সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান ভূইয়া, জসিম উদ্দিনসহ স্থানীয় খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)