আজ বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬

 শিরোনাম
এবার ঢাকায় মেয়র প্রার্থী হচ্ছেন বিয়ানীবাজারের সেলিম উদ্দিন বড়লেখায় ১২ বছরের শিশুকে বলাৎকার, মুদি দোকানদার আটক বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, চালকসহ দুজন গ্রেপ্তার সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩১ সিলেটে জাল নোটের প্রতারক চক্র, বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ৪ জকিগঞ্জে প্রেম করে বাংলাদেশে এসে নিঃস্ব শ্রীলঙ্কান নারী, ২৪ বছর দেশে ফিরতে পারেননি জকিগঞ্জ- কানাইঘাট নদী ভাঙন এলাকা পরিদর্শনে মুফতি আবুল হাসান এমপি পাকিস্তানকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশের ইতিহাস বড়লেখায় এক কেজি গাঁজাসহ রবি দাস গ্রেপ্তার ‘ রেপ করতে গেলে অজ্ঞান হয়ে যায়, পরে গলাটিপে হত্যা করি’

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩১

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ছবিঃ প্রতীকী


সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগজুড়ে হামে ও হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। বুধবার (১৩ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

 

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া শিশুদের একজন কানাইঘাট উপজেলার ২ বছর ৩ মাস বয়সী শিশু। অন্য দুজন জগন্নাথপুর উপজেলার ১ বছর ৪ মাস বয়সী এবং ছাতক উপজেলার ৮ মাস বয়সী শিশু।

 

 

এদিকে নতুন করে গত এক দিনে আরও ৯২ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন।  সবচেয়ে বেশি রোগী রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ভর্তি আছেন ১১০ জন। আর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫০ জন।

 

 

এছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালসহ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শুধু শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬ জন।

 

 

বুধবার দুপুর পর্যন্ত সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪৭। এর মধ্যে সর্বোচ্চ ৭৩ জন শনাক্ত হয়েছেন সুনামগঞ্জে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)