আজ বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬

 শিরোনাম
এবার ঢাকায় মেয়র প্রার্থী হচ্ছেন বিয়ানীবাজারের সেলিম উদ্দিন বড়লেখায় ১২ বছরের শিশুকে বলাৎকার, মুদি দোকানদার আটক বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, চালকসহ দুজন গ্রেপ্তার সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩১ সিলেটে জাল নোটের প্রতারক চক্র, বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ৪ জকিগঞ্জে প্রেম করে বাংলাদেশে এসে নিঃস্ব শ্রীলঙ্কান নারী, ২৪ বছর দেশে ফিরতে পারেননি জকিগঞ্জ- কানাইঘাট নদী ভাঙন এলাকা পরিদর্শনে মুফতি আবুল হাসান এমপি পাকিস্তানকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশের ইতিহাস বড়লেখায় এক কেজি গাঁজাসহ রবি দাস গ্রেপ্তার ‘ রেপ করতে গেলে অজ্ঞান হয়ে যায়, পরে গলাটিপে হত্যা করি’

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, চালকসহ দুজন গ্রেপ্তার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, চালকসহ দুজন গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় লিটন মিয়া (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত লিটন মিয়া উপজেলার তেলিগুল গ্রামের ফুলু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

 

 

স্থানীয়রা জানান, বুধবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার সাফরন রেস্টুরেন্টের সামনে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান একটি পালসার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী লিটন মিয়া ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দের পাশাপাশি চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

 

বড়লেখা থানার এসআই দেবল কুমার দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

 

 

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)