ছবিঃ হিরা মিয়া
গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় মো. হিরা মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মো. হিরা মিয়া সিলেটের কোতোয়ালি থানার খাদেম নগর ইউনিয়নের বিআরটিসি মির মহল্লার মোঃ আব্দুল জব্বারের পুত্র। তার বিরুদ্ধে ৬ টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম।
জানা যায়, গত ১১ মে ইসলামি ব্যাংক গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে পৌর এলাকার দাড়িপাতন চত্ত্বর থেকে সিএনজি গাড়ি আটকিয়ে ফিল্মি কায়দায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ২০লক্ষ টাকা ডাকাতি হয়৷ এ ঘটনায় রাজাগঞ্জ এজেন্ট ব্যাংকের স্টাফ হাজী মোহাম্মদ আলী গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৩, তারিখ-১৪/৫/২০২৬ খ্রিস্টাব্দ) দায়ের করলে এই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ডাকাত মো. হিরা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.