আজ বৃহস্পতিবার | ০৪ জুন ২০২৬

 শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ের বিদ্যুতের দাম বাড়ালো সরকার বিয়ানীবাজারে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে জমির হোসেন বৃদ্ধ গ্রেপ্তার চীনা বিনিয়োগে সিলেটে নির্মিত হবে ১০০০ শয্যার হাসপাতাল সিলেটে পথশিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক সিলেটে এক মাসে ১৬৬৫ জন গ্রেপ্তার সিলেটে হাম উপসর্গে মারা গেলেন নার্স বিয়ানীবাজারের বারইগ্রামের অটোরিক্সা চালকের পা বাধা ঝুলন্ত লাশ উদ্ধার মৌলভীবাজারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বড়লেখায় তহসিলদারের বিরুদ্ধে হয়রানি, অনিয়মে সহ নানান অভিযোগ বিয়ানীবাজারে পেছনে হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ানীবাজারে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে জমির হোসেন বৃদ্ধ গ্রেপ্তার

বিয়ানীবাজারে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে জমির হোসেন বৃদ্ধ গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত


বিয়ানীবাজারে ১০ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে তাকে আটক করে বিয়ানীবাজার থানা পুলিশ। 

 


​থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) ছবেদ আলীর সার্বিক তত্ত্বাবধানে থানার সেকেন্ড অফিসার এসআই গোপেশ চন্দ্র দাস অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।


​ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। এই নির্মম ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং মামলা রুজু করা হয়।


​বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, ঘটনার ভয়াবহতা বিবেচনা করে অপরাধীকে আইনের আওতায় আনতে অত্যন্ত তৎপরতার সাথে অভিযান চালানো হয়। এ সংক্রান্ত বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)