আজ শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারের শ্রীধরায় পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, স্বামী লাদেনের মৃত্যুদণ্ড বিয়ানীবাজারে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেফতার বিয়ানীবাজারে চোরাই ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ জকিগঞ্জে গ্রেপ্তার ২ শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ জুড়ীতে রাতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা জকিগঞ্জে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সিলেট সীমান্তে বিজিবির অভিযান, জব্দ সাড়ে ১৭ লাখ টাকার বুঙ্গার গোলাপগঞ্জে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন, বললেন ‘দায়িত্ব আরও বেড়ে গেল’

বিয়ানীবাজারে বন্ধুর ছুরির আঘাতে কিশোর সিয়াম খুন

বিয়ানীবাজারে বন্ধুর ছুরির আঘাতে কিশোর সিয়াম খুন

ছবিঃ নিহত সিয়াম আহমদ


বিয়ানীবাজারে এক কিশোরের ছুরির আঘাতে অপর আরেক কিশোর খুন হয়েছে। উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের থানাঘাট এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। দুই কিশোরই গ্রামে একসাথে চলাফেরা করতেন। তারা পরস্পর বন্ধু বলে স্থানীয় সূত্র জানায়। ঘটনার পর থেকে ঘাতক বন্ধু পলাতক রয়েছে।

 

 

এলাকাবাসী জানান, আম খাওয়াকে কেন্দ্র করে দ্বন্ধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে কিশোর তামিম আহমদ (১৪) তার বন্ধু সিয়াম আহমদ (১৫)-কে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সিয়াম নিহত হয়। তার পিতার নাম আব্দুস শুকুর। আর সিয়ামের পিতা কয়েছ আহমদ।

 

 

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান জানান, আঘাতটি জোরালো এবং একদম হৃদযন্ত্রের কাছাকাছি গিয়ে লাগে।

 

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলে হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)