আজ বুধবার | ১৭ জুন ২০২৬

 শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ সিলেটে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ কুলাউড়ায় ১২ অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর গুরুতর আহত ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর গুরুতর আহত সিলেটে সব গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস বাধ্যতামূলক কুরাসাওর জালে জার্মানির ৭ গোলের বন‍্যা জকিগঞ্জে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ কয়ছর গ্রেফতার সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু বড়লেখা সীমান্তে বিজিবির ওপর হামলার চেষ্টা, বিজিবির গুলিতে ভারতীয় চোরা কারবারি আহত মরক্কোর প্রতিরোধে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের

কার্যক্রম নিষিদ্ধ সিলেটে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪

কার্যক্রম নিষিদ্ধ সিলেটে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ছবিঃ সংগৃহীত


সিলেট নগরীতে পুলিশের সামনেই মিছিল দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

 

মঙ্গলবার (১৬ জুন) সকালে নগরীর শেখঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অবশ্য মিছিলের পরপরই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নবাবরোড এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে দেখা যায়- আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করছেন। ঠিক সে সময়ই সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। পরে কোতোয়ালী থানা পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে চারজন আটক করেছে। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

 

সূত্রঃ জাগো নিউজ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)