আজ শুক্রবার | ১৮ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
হাদিসের বর্ণনায় জুমার দিনের ১৫ আমল সিলেট-লন্ডনগামী বিমানে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি জুড়ীতে নিখোঁজ আবুল কালাম দুই দিন পর নদী থেকে মরদেহ উদ্ধার নিউ ইর্য়কের এনওয়াইপিডি ট্রাফিক এজেন্ট হিসেবে যোগ দিলেন বৈরাগীবাজারের আব্দুল্লাহ বড়লেখায় দুর্বৃত্তের দেওয়া বিষে ছড়ায় ভাসছে মরা মাছ-জলজ প্রাণী গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, ৮ ড্রেজার মেশিন ধ্বংস সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই একমাত্র ভরসা, দুর্ভোগে ১৪ হাজার মানুষ নৃত্যশিল্পীদের গণধর্ষণ, বিয়ানীবাজার থেকে গ্রেফতার মুজাহিদ সৌদি আরবে সিলেটের প্রবাসী মতিউরকে ছুরিকাঘাতে হত্যা

দ্বিতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

দ্বিতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

ছবিঃ আর্জেন্টিনা ফুটবল দল


বিশ্বকাপের গ্রুপ ‌‌‘জে’তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে স্কালোনির শিষ্যরা। বিশ্বকাপ ধরে রাখার মিশনে প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

 

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় দ্বিতীয় ম্যাচে ইউরোপের দল অস্ট্রিয়ার মুখোমুখি হবে আলবেসেলিস্তরা।

 

দ্বিতীয় ম্যাচের শুরুর একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। মন্টিয়েলের জায়গায় ডান প্রান্তে নাহুয়েল মোলিনা শুরুর একাদশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম ম্যাচের একাদশে বড় ধরনের পরিবর্তন না হলেও দু-তিনটি জায়গায় রদবদল হতে পারে লিওনেল স্কালোনির পরিকল্পনায়।

 

আক্রমণভাগে পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। থিয়েগো আলমাদার জায়গায় নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে। গঞ্জালেসের গতি ও খালি জায়গা কাজে লাগানোর ক্ষমতাকে অস্ট্রিয়ার মতো উচ্চ প্রেসিং দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

 

হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন। চোট কাটিয়ে আগের ম্যাচে তিনি বদলি হিসেবে খেলেছিলেন, আর এবার তাকে শুরু থেকেই সুযোগ দেওয়া হতে পারে।

 

অনুশীলনে মন্টিয়েলকে পুরো সেশন জুড়েই বুট পরে দেখা গেছে। শুক্রবারের অনুশীলনে তিনি প্রথম অংশে দলের সঙ্গে থাকলেও পরে আলাদা কাজ করেন। চোট গুরুতর না হলেও তাকে নিয়ে সতর্ক অবস্থানে আছে কোচিং স্টাফ।

 

তিনি স্কোয়াডে থাকলেও ম্যাচে সীমিত সময় খেলার সম্ভাবনা রয়েছে।

 

প্রথম ম্যাচের প্রায় একই রকম একটি একাদশই আবারও দেখা যেতে পারে। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনা দায়িত্বে থাকবেন।

 

মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার খেলবেন বলে ধারণা করা হচ্ছে। আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসি থাকবেন নিশ্চিতভাবেই।

সব মিলিয়ে বড় কোনো ঝাঁকুনি না দিয়ে আর্জেন্টিনা হয়তো কয়েকটি জায়গায় কৌশলগত পরিবর্তন এনে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে—যেখানে গতি, চাপ সামলানো এবং কাউন্টার অ্যাটাকই হতে পারে মূল ফ্যাক্টর।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)