আজ শুক্রবার | ২৬ জুন ২০২৬

 শিরোনাম
বৈরাগীবাজার সহ উপজেলার বিভিন্ন বাজারে নিত‍্যপণ‍্যের তালিকা না থাকায় জনসাধারণ বিভ্রান্ত বিয়ানীবাজারে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলা : আরিফ, গৌছ, বাবর খালাস ভিনিসিয়াসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল মাজার প্রসঙ্গে আরিফুল হক, ডিসি সারোয়ার উনি আমাদের চোখ খুলে দিয়েছেন সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ২৮ জুন সিলেটসহ সারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বৈরাগীবাজারে ২০০ গ্রাম গাঁজাসহ নজমুল হক আবারও গ্রেফতার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী বিয়ানীবাজারে আওয়ামীলীগের নাশকতার প্রতিরোধে বিএনপির সহযোগী সংগঠনের দফায়-দফায় মিছিল

বিয়ানীবাজারে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিয়ানীবাজারে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ছবিঃ সংগৃহীত


বিয়ানীবাজার পৌরসভার দিগীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় গঠিত একাধিক আভিযানিক দল বৃহস্পতিবার পৌরসভার দিগীরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন খাসা দিগীরপাড় এলাকার মৃত সুনাম উদ্দিনের ছেলে মো. জিবান হোসেন (৪৫) এবং কসবা এলাকার মৃত এমদাদুর রহমানের ছেলে জাকির হোসেন (৩৬)।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) তাদের পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বিয়ানীবাজার থানার পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)