আজ বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জ সীমান্তে ভারতী ৬০ বস্তা জিরা জব্দ বিয়ানীবাজারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে ফ তা র সিলেটে ১০ দিন ধরে মা ও দুই সন্তান নিখোঁজ, রহস্যজনক ঘটনায় তদন্তে পুলিশ দাপুটে জয় ফ্রান্সের, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে নেদারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে চারবারের চ্যাম্পিয়ন বিশ্বকাপ থেকে জার্মানির বিদায় জাপানের দুর্দান্ত লড়াই শেষ মুহুর্তের গোলে নাটকীয় জয়ে ব্রাজিল শেষ ষোলোতে কানাইঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর স্ক্রু ড্রাইভারের আঘাতে কিশোরের মৃত্যু

সিলেটে ১০ দিন ধরে মা ও দুই সন্তান নিখোঁজ, রহস্যজনক ঘটনায় তদন্তে পুলিশ

সিলেটে ১০ দিন ধরে মা ও দুই সন্তান নিখোঁজ, রহস্যজনক ঘটনায় তদন্তে পুলিশ

ছবিঃ সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমায় এক নারী তার ছেলে ও মেয়েকে নিয়ে নয় দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

নিখোঁজ তিনজন হলেন- দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্তখলা এলাকার আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম (৩০), তাদের মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) এবং ছেলে আজান আহমদ (৩)।

 

ঘটনার বিবরণ আজাদ মিয়া জিডিতে অভিযোগ করেন, গত ২১ জুন রাতে তার অনুমতি ছাড়াই স্ত্রী জুলি বেগম ছেলে ও মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। সিসিটিভি ফুটেজে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পাননি।

 

তিনি আরও জানান, স্ত্রীর সঙ্গে তার কোনো ঝগড়া বা মনমালিন্য ছিল না। জুলি বেগমের বাবার বাড়ি ফেঞ্চুগঞ্জে। বর্তমানে তারা উপশহর এলাকায় বাস করেন।

 

পুলিশের তদন্ত দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ জানান, ঘটনাটি রহস্যজনক। পুলিশ তদন্ত করছে। তিনি নিখোঁজ নারীর বাবার বাড়িতেও গিয়েছিলেন। দুই পরিবারের মধ্যে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু এখনও তাদের খোঁজ মেলেনি।

 

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজসহ সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তদন্ত চলছে। প্রয়োজনে মামলা দায়ের করা হবে।

নিখোঁজ নারী ও দুই শিশুর সন্ধানে স্বজনরা সিলেটের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)