আজ মঙ্গলবার | ০৮ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
ইতালিতে বাংলাদেশী পরিবারসহ যাওয়া যাবে দেশে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৪ প্রবাসীর মৃত্যু সিলেটে নিজ বাসায় তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার সিলেটে নিষিদ্ধ সংগঠনের মিছিলেরচেষ্টার অভিযোগে মামলা, বিয়ানীবাজার থেকে ছাত্রলীগের ‘চার নেতা’ গ্রেফতার বড়লেখায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার কুটিনা সিলেটে ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার ৩ আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, যা যা নিষিদ্ধ করা হলো বড়লেখায় খাল থেকে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এ মাসেই

জকিগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ড, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

জকিগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ড, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

ছবিঃ সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্র, পেনশনের নথিপত্র, শিক্ষাগত সনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

 

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

 

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এখলাছুর রহমান। তাঁর স্ত্রী সালমা খাতুন একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

 

মো. এখলাছুর রহমান জানান, ফজরের নামাজের পর তিনি ও তাঁর স্ত্রী ঘুমিয়ে ছিলেন। স্থানীয়দের চিৎকারে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন ঘরে আগুন জ্বলছে। তিনি বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে তাঁরা প্রাণে রক্ষা পেলেও সারা জীবনের সঞ্চয় আগুনে পুড়ে গেছে।

 

তিনি আরও জানান, আগুনে তাঁর ও তাঁর স্ত্রীর পেনশনের প্রয়োজনীয় নথিপত্র, ছেলে মো. বাহার উদ্দিন, কাওছার আহমদ, গুলজার আহমদ, মো. আনহার উদ্দিন ও আজহারুল ইসলামের শিক্ষাগত সনদ, ব্যাংক ও বীমাসংক্রান্ত কাগজপত্র, নগদ এক লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়।

 

স্থানীয় বাসিন্দা বাবর হোসেন জানান, আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সময়মতো না পৌঁছালে আগুন পাশের আরও কয়েকটি বসতঘরে ছড়িয়ে পড়তে পারত বলে তিনি জানান।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্রঃ সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)