ছবি: সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় পুলিশের একাধিক আভিযানিক দল উপজেলার লাউতা ইউনিয়নের পশ্চিম গাংপার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া গ্রামের মৃত তৈয়বের ছেলে দিলাল (৫০) এবং মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শিলকুড়া গ্রামের মৃত দিরেন্দ্র বিশ্বাসের ছেলে রবেন্দ্র বিশ্বাস (৩৫)।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার তাদের পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.