আজ বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জ সীমান্তে ভারতী ৬০ বস্তা জিরা জব্দ বিয়ানীবাজারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে ফ তা র সিলেটে ১০ দিন ধরে মা ও দুই সন্তান নিখোঁজ, রহস্যজনক ঘটনায় তদন্তে পুলিশ দাপুটে জয় ফ্রান্সের, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে নেদারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে চারবারের চ্যাম্পিয়ন বিশ্বকাপ থেকে জার্মানির বিদায় জাপানের দুর্দান্ত লড়াই শেষ মুহুর্তের গোলে নাটকীয় জয়ে ব্রাজিল শেষ ষোলোতে কানাইঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর স্ক্রু ড্রাইভারের আঘাতে কিশোরের মৃত্যু

গোলাপগঞ্জ সীমান্তে ভারতী ৬০ বস্তা জিরা জব্দ

গোলাপগঞ্জ সীমান্তে ভারতী ৬০ বস্তা জিরা জব্দ

ছবিঃ সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযানে ৬০ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও ৫২ বিজিবি। তাদের দাবি, জব্দকৃত এসব জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। 

 

বুধবার (১ জুন) বিকেলে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

 

র‍্যাব জানায়, মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং ৫২ বিজিবির একটি যৌথ দল গোলাপগঞ্জ উপজেলার শ্রীরামপুর বাইপাস এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

 

 

তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে র‍্যাব। 

 

অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ভারতীয় জিরা ৫২ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)