আজ সোমবার | ০২ নভেম্বর ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জে জনদুর্ভোগ নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ সিলেট-তামাবিল সড়কে বাসভাড়া বাড়ালো, কোথায় কত বিয়ানীবাজারে এইচএসসিতে ধস, আলিমে তুলনামূলক সন্তোষজনক যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, চলতি মাস থেকে কার্যকর পাঁচ মাসেও মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি বিয়ানীবাজারের রূপকের বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক কানাইঘাটসহ সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ‍্য জব্দ করলো বিজিবি অন্ধত্বকে জয় করে জিপিএ-৫ পেলেন জুড়ীর মৌমি এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০, জিপিএ ৫ পেলেন ১২০৪ জন সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখায় তর্কাতর্কি, ভাইয়ের হাতে ভাই খুন

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখায় তর্কাতর্কি, ভাইয়ের হাতে ভাই খুন

ছবিঃ ঘাতক পারভেজ আহমদ


সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ওপর ভাই নিহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।

 

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম আহমদ (২৮) লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। গ্রেফতার হওয়া পারভেজ আহমদ (৩২) মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।

 

জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যে তর্কাতর্কি সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধের জেরে পারভেজ আহমদ ছুরি দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক পারভেজ আহমদকে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের নানাবাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)