আজ বুধবার | ১৫ জুলাই ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জে গ্যাস ফিল্ডের জমির ন্যায্য মূল্য পরিশোধের দাবিতে তালা দেওয়ার চেষ্টা ভুমি মালিকের সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু ভোক্তা অধিকার সিলেট যে ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করলো দায়িত্ব বুঝে নিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক আল মামুন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ঢাকায় চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ জকিগঞ্জের রাজন, লাশ মিলল হবিগঞ্জে সিলেট ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী নারী গ্রেপ্তার বিয়ানীবাজারে আপন মেয়ে হত্যাকারী পিতা আবু বক্কার গ্রেফতার সুইজারল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপেও সেমিফাইনালে আর্জেন্টিনা

হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার মাস বয়সী এক শিশু এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময়ে উপসর্গ নিয়ে ৫৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি, তাদের চিহ্নিত করে টিকা দেওয়া হচ্ছে। হাম প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

 

সূত্রঃ সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)