আজ রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বিয়ানীবাজারে পৃথক অভিযানে ৯ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ নেতা আটক বৈরাগীবাজারে আপন ভাতিজীকে ধর্ষণ করলো চাচা, এক মাস পর মামলা, অভিযুক্ত পলাতক বিয়ানীবাজারের পর এবার গোলাপগঞ্জে নৌকা বাইচ নিয়ে আপত্তি রাজনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ৮ দিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা হাদিসের বর্ণনায় জুমার দিনের ১৫ আমল সিলেট-লন্ডনগামী বিমানে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি জুড়ীতে নিখোঁজ আবুল কালাম দুই দিন পর নদী থেকে মরদেহ উদ্ধার

কুলাউড়ার মেয়ে সুমাইয়া কানাইঘাটের নতুন ইউএনও

কুলাউড়ার মেয়ে সুমাইয়া কানাইঘাটের নতুন ইউএনও

ছবিঃ সংগৃহীত


সিলেটের কানাইঘাটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সুমাইয়া ফেরদৌস।

 

বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে কানাইঘাট উপজেলা প্রশাসনে যোগদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান।

 

এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১৩ জুলাই সুমাইয়া ফেরদৌস সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২৭ জুলাই তাকে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা এর আগে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

সুমাইয়া ফেরদৌসের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাসিমপুর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী। তার স্বামী মুদাব্বির হোসেন সিলেট এমসি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

 

চাকরি জীবনে তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাখার কর্মকর্তা (আরডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

সূত্রঃ সিলেট টুডে

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)