আজ বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬

 শিরোনাম
জুড়ীতে রাতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা জকিগঞ্জে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সিলেট সীমান্তে বিজিবির অভিযান, জব্দ সাড়ে ১৭ লাখ টাকার বুঙ্গার গোলাপগঞ্জে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন, বললেন ‘দায়িত্ব আরও বেড়ে গেল’ সৌদির সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর, এবার ৫ হাজার বেশি হজযাত্রী যাবেন বাংলাদেশ থেকে জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই একদিনেই এনওয়াইপিডিতে যোগদান, বৈরাগীবাজারের তিন তরুণের নিউইয়র্কে নতুন যাত্রা গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযানে জব্দ ১০ লাখ টাকার বুঙ্গার মাল

রাজনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ৮ দিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত

রাজনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ৮ দিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত

ছবি: সংগৃহীত


সিলেট বিভাগের রাজনগর উপজেলার পূর্ব মশারিয়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত যুবক এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে ‘পলাতক’ দেখাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী নারী ও তার পরিবার, আর ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে।

 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব মশারিয়া এলাকার বাসিন্দা মাহমুদ মিয়া (২৮) দীর্ঘদিন ধরে পাশের ঘরের বাসিন্দা ওই প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল।

 

গত ১২ সেপ্টেম্বর (শনিবার) দিবাগত রাত ৪টার দিকে ভুক্তভোগী নারী তার শিশুসন্তান ও ভাসুরের সন্তানকে (১০) নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় অভিযুক্ত মাহমুদ মিয়া ছাদ বেয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই মাহমুদ পালিয়ে যায়।

 

পরদিন সকাল ৯টার দিকে তাকে রাজনগর থানায় নেওয়া হয় এবং বিকেলে পুলিশ প্রহরায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রাজনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

 

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঘটনার পরও অভিযুক্ত মাহমুদ এলাকাতেই অবস্থান করছে। এ ছাড়া তার বিরুদ্ধে এলাকায় ইয়াবা ও গাঁজা সেবন এবং বিক্রির একাধিক অভিযোগ রয়েছে।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)