আজ মঙ্গলবার | ২৫ আগস্ট ২০২৬

 শিরোনাম
সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে শিশুকন্যাকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড সিলেটে আরও তিনদিনের ভারী বৃষ্টির পূর্বাভাস জাফলং ঘুরতে এসে বাস চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত সিলেটে নিজ বাসার সামনে বিয়ানীবাজারের শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা সিলেটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ ঘন্টার চিরুনি অভিযান আটক ৬০ এ বছর নৌকাবাইচ হচ্ছে, আগামীবছর থেকে সুনাই নদীতে নৌকাবাইচ না হওয়ার সিদ্ধান্ত বড়লেখায় পুলিশের অভিযানে মোটরসাইকেল চো/রসহ গ্রেফতার ৭ সিলেট ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’

সিলেটে আরও তিনদিনের ভারী বৃষ্টির পূর্বাভাস

সিলেটে আরও তিনদিনের ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত


সিলেট বিভাগে আগামী তিনদিন মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ সময়ে সিলেট অঞ্চলের কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে। বর্তমানে হবিগঞ্জের বল্লাহ পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টায় প্রকাশিত পানি উন্নয়ন বোর্ডের ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস’ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মনু নদীর পানি বেড়েছে। অন্যদিকে খোয়াই ও ধলাই নদীর পানি কমেছে। আগামী তিন দিনে এসব নদীর পানি কমে আসতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 

তবে সিলেট অঞ্চলের সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানি আগামী তিন দিনে বাড়তে পারে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সারিগোয়াইন নদীর পানি বেড়েছে এবং যাদুকাটা নদীর পানি কমেছে।

 

এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। তবে সুনামগঞ্জের মার্কুলী ও সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

 

হবিগঞ্জের বল্লাহ স্টেশনে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও গত ২৪ ঘণ্টায় ওই পয়েন্টে নদীর পানি ১১৮ সেন্টিমিটার কমেছে।

 

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের পর্যবেক্ষণাধীন ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৫টিতে পানি বেড়েছে, ৫৮টিতে কমেছে এবং চারটি স্টেশনে পানি অপরিবর্তিত রয়েছে।

 

সিলেট অঞ্চলে গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতও হয়েছে। এ সময়ে লালাখালে ৪৮ মিলিমিটার, সুনামগঞ্জে ৪৪ মিলিমিটার, ছাতকে ৩৭ মিলিমিটার এবং জাফলংয়ে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন সিলেটসহ ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি পরিস্থিতির ওপর নজর রাখার প্রয়োজন রয়েছে।
 

সূত্র: সিলেট ভয়েস 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)