আজ বুধবার | ২৬ আগস্ট ২০২৬

 শিরোনাম
যুক্তরাষ্ট্রে  ইউনাইটেড গড়রবন্দ অব ইউএসএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত  বিয়ানীবাজারে প্রায় ২৩ লক্ষ টাকার ইয়াবা জব্দ, গ্রেফতার ৩ সিলেটে পৌণে ১ কোটি টাকার ভারতীয় মালামাল আটক সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে শিশুকন্যাকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড সিলেটে আরও তিনদিনের ভারী বৃষ্টির পূর্বাভাস জাফলং ঘুরতে এসে বাস চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত সিলেটে নিজ বাসার সামনে বিয়ানীবাজারের শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা সিলেটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ ঘন্টার চিরুনি অভিযান আটক ৬০ এ বছর নৌকাবাইচ হচ্ছে, আগামীবছর থেকে সুনাই নদীতে নৌকাবাইচ না হওয়ার সিদ্ধান্ত

সিলেটে পৌণে ১ কোটি টাকার ভারতীয় মালামাল আটক

সিলেটে পৌণে ১ কোটি টাকার ভারতীয় মালামাল আটক

ফাইল ছবি


সিলেটের সীমান্তে অভিযান বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযানে এই মালামাল আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।
 

 

বিজিবি জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদস্যরা সিলেট সীমান্তবর্তী এলাকায় কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া এবং সোনরহাট বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমান ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মেডিসিন, গরু, শাড়ী, চকলেট, বিড়ি, সুপারি, সবজি এবং বিয়ার আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৩ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
 

 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)