আজ শনিবার | ০৫ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে চারখাইয়ে ১৬ বছর ধরে ইউপি ভবনে ফাঁড়ি, হাইওয়ে থানার প্রস্তাব জৈন্তাপুরে আধিপত্য বিস্তার নিয়ে টানা সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বিয়ানীবাজারে শ্রীধরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ওয়ান কার্ড সিলেটে বসতঘর থেকে জমির আলীর গলাকাটা মরদেহ উদ্ধার কানাইঘাটে ভারত থেকে আসা যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ১ বাড়ল সয়াবিন তেলের, কমল এলপি গ্যাসের দাম গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক দীর্ঘ আট বছর পর সিলেট ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট

বিয়ানীবাজারে শ্রীধরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিয়ানীবাজারে শ্রীধরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছবি: প্রতীকী


সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্জুন রবি দাস (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, শ্রীধারা গ্রামে কাজ করার সময় আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন অর্জুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত অর্জুন রবি দাস হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার রইছগঞ্জ বাজার গ্রামের রায়ধন রবি দাসের ছেলে।

 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে জানা গেছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)