আজ সোমবার | ০৭ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
বড়লেখায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার কুটিনা সিলেটে ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার ৩ আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, যা যা নিষিদ্ধ করা হলো বড়লেখায় খাল থেকে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এ মাসেই জকিগঞ্জে ঘর থেকে শিশু কন্যাসহ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’ বহুদলীয় গণতন্ত্র ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রিয় বিএনপি দল প্রতিষ্ঠা করেছিলেন: বিয়ানীবাজারে এমরান চৌধুরী এমপি বিয়ানীবাজারে চারখাইয়ে ১৬ বছর ধরে ইউপি ভবনে ফাঁড়ি, হাইওয়ে থানার প্রস্তাব

জকিগঞ্জে ঘর থেকে শিশু কন্যাসহ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ঘর থেকে শিশু কন্যাসহ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত নারী চম্পা রাণী দাশ (৩৫) গর্ভবতী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চম্পা রানীর সঙ্গে মরদেহ উদ্ধার হওয়া তার মেয়ে হৃদি দাশের বয়স ৪ বছর। চম্পা রাণী দাশ শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জানান, শনিবার সন্ধ্যার দিকে বুরহানপুর গ্রামের দাশপাড়ায় চম্পা রাণী দাশ ও তাঁর ছোট মেয়েকে ঘরের ভেতর একই ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান।

 

ইউপি চেয়ারম্যান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নারীটি গর্ভবতী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো জানা যায়নি। খবর পেয়ে জকিগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে।

 

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করবে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)