আজ সোমবার | ০৭ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
বড়লেখায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার কুটিনা সিলেটে ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার ৩ আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, যা যা নিষিদ্ধ করা হলো বড়লেখায় খাল থেকে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এ মাসেই জকিগঞ্জে ঘর থেকে শিশু কন্যাসহ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’ বহুদলীয় গণতন্ত্র ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রিয় বিএনপি দল প্রতিষ্ঠা করেছিলেন: বিয়ানীবাজারে এমরান চৌধুরী এমপি বিয়ানীবাজারে চারখাইয়ে ১৬ বছর ধরে ইউপি ভবনে ফাঁড়ি, হাইওয়ে থানার প্রস্তাব

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার কুটিনা

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার কুটিনা

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট থানাধীন রুস্তমপুর এলাকা থেকে এক হাজার পাঁচ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট থানাধীন ১নম্বর রুস্তমপুর ইউনিয়নের পাতনী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মহিলা কুটিনা বেগম (৪৫)। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট থানার ১নম্বর রুস্তমপুর ইউনিয়নের পাতনী এলাকার তেরা মিয়ার স্ত্রী।

 

পুলিশ জানায়, রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট থানার ১নম্বর রুস্তমপুর ইউনিয়নের পাতনী এলাকায় অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানা পুলিশ। এসময় কুটিনা বেগমের বসত ঘর থেকে  ১২০৫ বোতল ‘ফেয়ারডাইল কফ লিনক্টাস, কোডিন ফসফেট ও ক্লোরফেনিরামিন ম্যালিয়েট’ মাদক উদ্ধার করা হয়।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘উক্ত বিষয়ে ধৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে গোয়াইঘাট থানার মামলা নং-০৮, তারিখ-০৭/০৯/২০২৬খ্রি, ধারা- ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতের সোর্পদ করা হয়েছে।

 

সূত্র: সিলেট ভিউ 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)