আজ সোমবার | ০৭ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে নিষিদ্ধ সংগঠনের মিছিলেরচেষ্টার অভিযোগে মামলা, বিয়ানীবাজার থেকে ছাত্রলীগের ‘চার নেতা’ গ্রেফতার বড়লেখায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার কুটিনা সিলেটে ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার ৩ আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, যা যা নিষিদ্ধ করা হলো বড়লেখায় খাল থেকে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এ মাসেই জকিগঞ্জে ঘর থেকে শিশু কন্যাসহ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’ বহুদলীয় গণতন্ত্র ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রিয় বিএনপি দল প্রতিষ্ঠা করেছিলেন: বিয়ানীবাজারে এমরান চৌধুরী এমপি

বড়লেখায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

বড়লেখায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ছবি: শিশু সৃজয়ী দাস


মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এ ঘটনা ঘটে। সৃজয়ী ওই গ্রামের শাওন দাসের মেয়ে।

 

জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে সৃজয়ী ঘরে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সৃজয়ীর লাশ ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)