আজ শনিবার | ১৭ অক্টোবর ২০২৬

সিলেটে ৬৩৩ পূজামণ্ডপে ৪১১২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

সিলেটে ৬৩৩ পূজামণ্ডপে ৪১১২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

ছবি: সংগৃহীত


শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সিলেট জেলার ১৩টি উপজেলার ৬৩৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৪ হাজার ১১২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনের আগে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
 

সিলেট সদর উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী। এ সময় সিলেট রেঞ্জের পরিচালক সদন চাকমা এবং সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মো. শাহনেওয়াজ হোসেন উপস্থিত ছিলেন।
 

ব্রিফিংয়ে প্রধান অতিথি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে সিলেট জেলার অন্যান্য উপজেলাতেও আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 

সূত্র: সিলেট ভয়েস 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)