আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

আদালত প্রাঙ্গণে স্বামীর ছু রি কা ঘা তে প্রাণ গেল স্ত্রীর

আদালত প্রাঙ্গণে স্বামীর ছু রি কা ঘা তে প্রাণ গেল স্ত্রীর

সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। নিহত নারীর নাম শরিফা আক্তার (২৮)।


তিনি উপজেলার কান্দাপাড়া গ্রামের হেকিম মির্জার মেয়ে।


এ ঘটনায় ঘাতক স্বামী আখতার হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
 

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফা আক্তার ও তার স্বামী আখতার হোসেনের মধ্যে পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন ধরে। এ নিয়ে স্ত্রী শরিফা আদালতে একটি মামলা করেন। সোমবার মামলার শুনানিতে উপস্থিত ছিলেন উভয়পক্ষ। শুনানির আগে আদালত প্রাঙ্গণে স্ত্রী শরিফা অবস্থান করছিলেন। এ সময় স্বামী আখতার হোসেন এসে স্ত্রীর সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আখতার হোসেন পিছন থেকে ধারালো ছুরি দিয়ে শরিফার পিঠে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই শরিফা আক্তার মারা যান। নিহত শরিফা আক্তারের আরবি নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘ঘাতক স্বামী আখতার হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)