আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- কেউ কেউ পুলিশের ব্যাপারে অতিরঞ্জিত বলে আপনাদেরকে প্রলোভন দেখাতে চাচ্ছেন। মূলত পুলিশি কাজে বাঁধা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তবে পুলিশ যাতে নির্দোষ মানুষ হয়রানি না করে, সেদিকে আমরা নজর রাখবো। সেটি নির্বাচিত হলেও করবো, না হলেও করবো। আপনারা জানেন- আমি আদালতপাড়ার মানুষ। আপনারা সর্বাত্মক আইনি সহায়তা পাবেন আমার কাছ থেকে। জেনে রাখবেন- বিএনপি ও এই দলের মানুষ কখনো কাউকে মিথ্যা আশ্বাস দেয় না। 

শনিবার দিন ও শুক্রবার রাতে (৩১ ও ৩০ জানুয়ারি) গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে পথসভা, উঠানবৈঠক, গণসংযোগ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এমরান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচিগুলোর মধ্যে ছিলো- বিয়ানীবাজার পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় ও মাথিউরা ঈদগাহ বাজারে গণসংযোগ ও পথসভা। 

এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ বখশি, সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বিয়ানীবাজার পৌর বিএনপি সভাপতি মিজানুর রহমান রুমেল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজা, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুস সবুর, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন কাউন্সিলর, বিয়ানীবাজার উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি আব্দুল করীম হক্কানী, বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু, সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল, পৌর বিএনপির সহ-সভাপতি নজরুল হোসেন, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, বিয়ানীবাজার পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ আহমদ, মাথিউরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম তাজুল, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, সিলেট জেলা যুবদলের মৎসবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি দোলা হোসেন সুভাস, যুগ্ম-আহবায়ক হাসনাত জামিল, সিলেট ৬ আসনের ছাত্রদলের কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুন হোসেন, সিলেট ৬ আসনের ছাত্রদলের কেন্দ্রীয় সমন্বয়ক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি এনামুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দুলন, যুগ্ম আহবায়ক জানে আলম, লিমন আহমদ, সুমন আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম, পৌর ছাত্রদলের আহবায়ক আইনুল আবেদিন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা ভাবেল আহমদ, পৌর জাসাসের আহবায়ক শাহ আকবর স্বপন, সদস্যসচিব মনসুর হাল্লাজ প্রমুখ।

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)