আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

ঢাকায় আজ বাংলাদেশ-তুরস্কের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

ঢাকায় আজ বাংলাদেশ-তুরস্কের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

পাঁচ বছর পর ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। মঙ্গলবার (৭ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানি‌য়ে‌ছেন, চতুর্থ দফায় দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের এ বৈঠকে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। অন্যদিকে, তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি।

সংশ্লিষ্টরা বলছেন, এফও‌সি‌তে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হবে। আলোচনায় ব‌্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান্য পেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাঁচ বছর পর দুই দেশের সচিবরা বৈঠকে বসছেন। এতে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষ‌য়ে আলোচনা হবে।

এফওসি‌র পর তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)