আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৪৫ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৪৫ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জে ৩টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৪৫হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনীতে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

জানা যায়, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ব্যতীত ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় তিস্তা লাইভ বেকারী জরিমানা করা হয়। পাশাপাশি মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট, কেক ও চানাচুর উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ ও গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক/চিহ্ন ব্যবহার করায় ফুলবাড়ি ফুড প্রোডাক্টস সহ ৩টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড ট্রেনিং ইনস্টিটিউট (বিএসটিআই), বিভাগীয় কার্যালয়, সিলেট এর একটি টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

 

এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)