আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

সিলেটের জৈন্তাপুর অস্ত্রসহ ১৬ লাখ টাকার চোরাইপণ্য ধরলো বিজিবি

সিলেটের জৈন্তাপুর অস্ত্রসহ ১৬ লাখ টাকার চোরাইপণ্য ধরলো বিজিবি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (১৯-বিজিবি) ব্যাটালিয়নের জকিগঞ্জ ইউনিটের বিশেষ অভিযানে এয়ারগান, দেশীয় অস্ত্রসহ প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিজিবি-১৯ এর পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার (১২ অক্টোবর) ভোররাতে ব্যাটালিয়নের অধীনস্থ গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় অভিযান চালায়। এ সময় দরবস্ত ভাইটগ্রাম নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান, চারটি রামদা ও দুটি ছুরি উদ্ধার করা হয়। এসব অস্ত্রের আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার টাকা।

 

একই দিন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির জৈন্তাপুর ও গুয়াবাড়ি বিওপির পাঁচটি পৃথক টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪০ পিস ভারতীয় শাড়ি, ১৩টি গরু এবং ২টি মহিষ জব্দ করা হয়। এসব চোরাচালানি পণ্যের বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ ৬০ হাজার টাকা।

 

দুইটি পৃথক অভিযানে মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত অস্ত্রসমূহ জৈন্তাপুর থানা পুলিশের হেফাজতে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)