আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি বিয়ানীবাজারে ফয়সল আহমদ চৌধুরি

গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি বিয়ানীবাজারে ফয়সল আহমদ চৌধুরি

বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ইউনিয়নের সারপার বাজারে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী।

 

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে আইনের শাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। জনগণ জাগ্রত হলে পরিবর্তন অনিবার্য।

সভায় স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষিত তরুণ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা রাষ্ট্রের বিভিন্ন খাতে দুর্নীতি, বৈষম্য ও গণতন্ত্রের সংকট নিরসনে ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।

আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)