আজ মঙ্গলবার | ০৪ আগস্ট ২০২৬

 শিরোনাম
তীব্র লোডশেডিং, ভুতুড়ে বিলে চরম দূর্ভোগে বিদু‍্যৎ গ্রাহক বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয‍্যায় উন্নীত সম্প্রসারণে জায়গা পরিদর্শনে এমপি এমরান চৌধুরী টাঙ্গুয়ার হাওরে যে নিষেধাজ্ঞা দিল প্রশাসন জৈন্তাপুর বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা সিলেট নগরের বিভিন্ন স্থানে অবৈধ ভারতীয় সিগারেট বিক্রির দায়ে জরিমানা গোয়াইনঘাটে ইয়াবা সহ দুইজন গ্রেফতার শিক্ষিত মা তৈরি হলে প্রত্যেক ঘর শিক্ষার আলোয় আলোকিত হবে : বিয়ানীবাজারে এমরান চৌধুরী সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের আবহাওয়া বৃষ্টি কমবে তাপমাত্রা বৃদ্ধি পাবে গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

বিয়েতে বেড়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

বিয়েতে বেড়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

নিহত তিন শিশু


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চানপুর চা বাগানে চাচাতো ভাই শাহ আলমের বাড়িতে বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে চা বাগান এলাকার একটি ডুবার জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন - রামগঙ্গা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর কন্যা শামিমা আক্তার (১২)ও মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার (৯)।

জানা যায়, তিন শিশু পরিবারের সাথে একসঙ্গে চান্দপুর চা বাগানে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে এসেছিল। দুপুরের পর থেকে তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাগানের পাশের একটি জলাশয়ে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। বিস্তারিত তদন্ত চলছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)