আজ মঙ্গলবার | ০৪ আগস্ট ২০২৬

 শিরোনাম
তীব্র লোডশেডিং, ভুতুড়ে বিলে চরম দূর্ভোগে বিদু‍্যৎ গ্রাহক বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয‍্যায় উন্নীত সম্প্রসারণে জায়গা পরিদর্শনে এমপি এমরান চৌধুরী টাঙ্গুয়ার হাওরে যে নিষেধাজ্ঞা দিল প্রশাসন জৈন্তাপুর বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা সিলেট নগরের বিভিন্ন স্থানে অবৈধ ভারতীয় সিগারেট বিক্রির দায়ে জরিমানা গোয়াইনঘাটে ইয়াবা সহ দুইজন গ্রেফতার শিক্ষিত মা তৈরি হলে প্রত্যেক ঘর শিক্ষার আলোয় আলোকিত হবে : বিয়ানীবাজারে এমরান চৌধুরী সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের আবহাওয়া বৃষ্টি কমবে তাপমাত্রা বৃদ্ধি পাবে গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নং কূপে ওয়ার্কওভার শুরু

প্রতিদিন মিলবে আরও ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ছবি: হবিগঞ্জ গ‍্যাস ফিল্ড


বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ শুরু হয়েছে।

গত শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম কূপটির ওয়ার্কওভার কার্যক্রমের উদ্বোধন করেন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিজিএফসিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

'তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডের ৭টি কূপ ওয়ার্কওভার' শীর্ষক প্রকল্পের আওতায় হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের এই কাজ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (আরডিএম), বিজিএফসিএল ও বাপেক্সের বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

বিজিএফসিএলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কূপটির ওয়ার্কওভার কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে। সফলভাবে কাজ শেষ হলে কূপটি থেকে বর্তমান উৎপাদনের অতিরিক্ত আরও ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

উল্লেখ্য, হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা ৭টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ১০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ৫ নম্বর কূপটি ১৯৮৮ সালে ৩ হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয় এবং ১৯৯২ সালের ফেব্রুয়ারি থেকে এর গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)