আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

বিয়ানীবাজারে কারখানা থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিয়ানীবাজারে কারখানা থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে একটি পলিথিনের কারখানা থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মো: আবু তাহের (৬০) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

 

নেত্রকোনা জেলার মদন উপজেলায় তার গ্রামের বাড়ি। তিনি বিয়ানীবাজার পৌরশহরে প্রায় ৩০ বছর থেকে বসবাস করেন। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় আজির মার্কেটের কাছে লন্ডন ম্যানশনের ৫ তলা বাসার নীচতলায় তিনি পলিথিন এবং প্যাকটজাত পন্যের কারখানা পরিচালনা করতেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাসা থেকে বের হয়ে কারখানায় ঢুকেন তিনি। দুপুরে খবর পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

 

বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার জানান, পারিবারিক বিরোধ অথবা টাকা-পয়সা সংক্রান্ত লেনদেনের কারনে ওই ব্যক্তি আত্মহত্যা করতে পারেন। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)