আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

যে কারণে ৩ যুবক পাকড়াও

যে কারণে ৩ যুবক পাকড়াও

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজসহ ৩ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

 

এরআগে সোমবার সোমবার (১ ডিসেম্বর) রাতে রশিদপুরে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে। এসময় পেঁয়াজ বহনকারী দুটি পিকআপ থেকে ১২০ বস্তা ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ওলীপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মহরম আলী (২৫), মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার জালালপুর এলাকার খালিছ মিয়ার ছেলে সাইফুল আলম (৩৪), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকার আলফু মিয়ার ছেলে মিজান মিয়া (১৯)।

 

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে দুটি পিকআই থেকে বস্তা ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৫ হাজার ২২০ কেজি। বাজারমূল্য ৪ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)