আজ শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬

 শিরোনাম
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু স্পেনে বৈধতা পাচ্ছেন ৫ লাখ অভিবাসী, সুখবরের অপেক্ষায় বাংলাদেশিরা শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা নিহত , আশঙ্কাজনক বড় ভাই শিক্ষায় প্রবাসীদের অর্থ বিনিয়োগের আহ্বানঃ সিলেটে শিক্ষামন্ত্রী কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে মৌলভীবাজারের ডলি এমপি নির্বাচিত বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও সরকারি কলেজের উদ্যোগে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ বরণ পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণা, গোলাপগঞ্জের যুবক আটক ফের চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী আরিফুল নববর্ষ উদযাপনে প্রস্তুত সিলেট: নগরজুড়ে বৈশাখী আয়োজনের ব্যস্ততা

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই তরুণ নিহত

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই তরুণ নিহত

ছবিঃ ইন্টারনেট


সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসফের গুলিতে বাংলাদেশি দুই তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নং সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে সুপাড়ি চুরি করতে গেলে ভারতীয় খাসিয়ার গুলি ছুঁড়ে। এতে আশিকুর ও মোশাহিদ মারা যান। নিহতের মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

এ ব্যাপারে সিলেটের ৪৮ বিজিবির অধিনায়ক নাজমুল ইসলাম সিলেটটুডেকে বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে দুজন মারা গেছেন বলে শুনেছি। এদের মধ্যে একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। অন্যজনের মরদেহ কোথায় আছে তা এখনও নিশ্চিত নই।

তিনি বলেন, সুপারি চুরি করতে ভারতে ঢুকে পড়ায় ভারতীয় খাসিয়া বাগান মালিকরা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)