আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের-মনোনয়ন বঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী

বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের-মনোনয়ন বঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী

মনোনয়ন প্রত্যাশীদের এক মঞ্চে নিয়ে এলেন সিলেট-৬ (গোলাপগগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। দলীয় মনোনয়ন পাওয়ার পর পরই অনেকেই তাকে সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু দলের বিকল্প প্রার্থী হিসেবে মাঠে ছিলেন ফয়সল আহমদ চৌধুরী।

সর্বশেষ তিনিও তাকে সমর্থন দিয়েছেন। বুধবার বিকেলে নগরীর কুমারপাড়া একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে মনোনয়প্রত্যাশীরা সবাই তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান।

 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হেসেন চৌধুরী, কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক হেলাল খাঁন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের মেয়ে সাবিনা খাঁন পপি, সিলেট-৬ আসনের প্রয়াত সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন। তারা সবাই ওই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অনেকেই দীর্ঘদিন ধরে মাঠেও প্রচারণা চালিয়েছেন।

বক্তব্যে তারা বলেন, দল যার হাতে ধানের শীষ তুলে দিয়েছে আমরা তার পক্ষে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। গোলাপগঞ্জ-বিয়ানীবজারের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর প্রতি আহ্বান, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করুন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেট-৬ আসন থেকে আমার সহযোদ্ধা ও শ্রদ্ধেয় অনেকেই দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দল আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছে। কিন্তু যারা প্রত্যাশী ছিলেন, তারা সবাই যোগ্য; আমার আপনজন। দলের স্বার্থে আমাদের মাঝে মূলত কোনো বিভেদ নেই, সবাই আমার অনুরোধে এখানে এসে সেটি আবারও প্রমাণ করলেন। এই দুই উপজেলায় আমরা সবাই ঐক্যবদ্ধ। ঐক্য অটুট রেখেই আমরা সিলেট-৬ আসনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরবো, ইনশাআল্লাহ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)