আজ বুধবার | ২৫ মার্চ ২০২৬

 শিরোনাম
ডাব চুরির অভিযোগে দুইজনকে জুতাপেটা, বড়লেখার ভিডিও ঘিরে তোলপাড় শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সিলেটের বিশ্বনাথে বাউলগানের আসরে হামলা: মামলা নেই, গ্রেপ্তারও নেই ঈদ পরবর্তী পর্যটকে মুখর সিলেট যে কারণে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সিলেটসহ দেশের সব পেট্রোল পাম্প জৈন্তাপুর সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক সিলেট সহ সারা দেশে আগামী ৫ দিনের আবহাওয়া নিয়ে যে বার্ত দিচ্ছে অধিদপ্তর গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ

পরিবর্তন হচ্ছে র‍্যাবের নাম, শিগগিরই প্রজ্ঞাপন জারি

পরিবর্তন হচ্ছে র‍্যাবের নাম, শিগগিরই প্রজ্ঞাপন জারি

অন্তর্বর্তী সরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন– র‍্যাবের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এই এলিট ফোর্সের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। দ্রুততম সময়ে এই বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে বলে জানা গেছে।


আজ ৩ ফেব্রুয়ারি সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়টি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পোশাকও বানানো হচ্ছে।

 

র‍্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। তবে পরবর্তীতে র‍্যাব নামে এই ফোর্সটি আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে র‍্যাব গঠিত হয়। ২২ বছর পর এবার এই নামটি বদলে ফেলা হচ্ছে।

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)