আজ বৃহস্পতিবার | ০৫ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
সিলেট-৬, এমরান-সেলিম- ফখরুল তিন প্রার্থীর জমজমাট লড়াইয়ের আভাস সিলেট-৬: মনোনয়ন না পাওয়া ফয়সল চৌধুরী অবশেষে এমরানের পক্ষে মাঠে সিলেটসহ সারাদেশে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ কানাইঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে তরুণ খুন জকিগঞ্জে আগুনে পোড়া লাশ সুনামগঞ্জের লন্ডন প্র বা সী র আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, আমি ৮৪০ কোটি টাকা ঋণ নেই নি: খন্দকার মুক্তাদীর পরিবর্তন হচ্ছে র‍্যাবের নাম, শিগগিরই প্রজ্ঞাপন জারি শবেবরাত নিয়ে ৫ ভুল ধারণা, সমাধান জানালেন মুফতি আবদুল মালেক সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু

সিলেটসহ সারাদেশে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

সিলেটসহ সারাদেশে ১০৫১ জন  নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দায়িত্ব পালনের জন্য ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 
 

নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি দেখার পাশাপাশি দায়িত্ব পাওয়া নির্বাচনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট এবং স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী টিমকে দিকনির্দেশনা দেবেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। তারা ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে যোগদান করবেন। এর আগে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৫ ধারা অনুযায়ী ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতায় থাকবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন। প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)