আজ মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬

 শিরোনাম
শ্রীমঙ্গলে নিখোঁজের দুই দিন পর শিশু জোনায়েদের মৃতদেহ উদ্ধার বঞ্চনার অবসান হবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর! সিলেটে পুলিশের পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ থাকছে না, দ্রুত কার্যকর লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ হারানো ১০ জনই সুনামগঞ্জে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যু, বেশিরভাগই সিলেটের সিলেট থেকে গ্রামীণ ফোনের ব্যাটারি চুরি, আটক ১ কাল থেকে খুলছে সিলেটে সব শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, গোয়েন্দা নজরদারি জোরদার কুলাউড়ায় মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ভোট দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন

ভোট দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ)আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরীর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার  দিকে তিনি কেন্দ্রে এসে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি কেন্দ্রের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

 

তিনি বলেন, আমার নির্বাচন আসনে ৫ লক্ষ ৯ হাজার মোট  ভোটার। এবারের নতুন ভোটারদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে ভোট প্রদানে। সেই জায়গায় একটা আগ্রহের বিষয় রয়েছে, উৎসাহ রয়েছে। বেলা গড়াক, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের উৎসাহটা বজায় থাকবে বলে আমরা আশা করি।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)