আজ শুক্রবার | ১৫ মে ২০২৬

 শিরোনাম
বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার জিলহজের প্রথম দশক, পুণ্য অর্জনের মহিমান্বিত সময় কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি এবার ঢাকায় মেয়র প্রার্থী হচ্ছেন বিয়ানীবাজারের সেলিম উদ্দিন বড়লেখায় ১২ বছরের শিশুকে বলাৎকার, মুদি দোকানদার আটক বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, চালকসহ দুজন গ্রেপ্তার সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩১ সিলেটে জাল নোটের প্রতারক চক্র, বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ৪ জকিগঞ্জে প্রেম করে বাংলাদেশে এসে নিঃস্ব শ্রীলঙ্কান নারী, ২৪ বছর দেশে ফিরতে পারেননি

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ থাকছে না, দ্রুত কার্যকর

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ থাকছে না, দ্রুত কার্যকর

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহার করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, খুব দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

 

মন্ত্রী বলেন, "প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মাঝে দীর্ঘদিন ধরেই এক ধরণের অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমরা এই মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

 

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 'মিটার ভাড়া' হিসেবে গুনতে হয়। গ্রাহকদের মূল অভিযোগ ছিল— মিটারের নির্ধারিত দাম পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর ধরে এই চার্জ কেন নেওয়া হচ্ছে। এই চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)